চট্টগ্রামের পশ্চিম পটিয়ার কেইপিজেডে বাসের ধাক্কায় আবদুল জব্বার (১৯) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জব্বারের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায়৷ বাসটি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে৷
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত জব্বারকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।