চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ইস্পাহানি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন অঞ্জন কান্তি ঘোষ (২৮) ও মো. শাহজালাল। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার স্বরূপ চক্রবর্তী বলেন, আগুনে অঞ্জনের শরীরের ৩৫ শতাংশ ও শাহজালালের ৩০ শতাংশ পুড়ে গেছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।