চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন সদরঘাট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুুলিশের উপস্থিতি টের পেয়ে ভিওআইপি ব্যবসায়ী মো. জালাল আহমেদ পালিয়ে যাওয়ায় তাঁর সহযোগী ও স্ত্রী মোছাম্মত কানিজ ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে টেলিযোগাযোগ আইনে থানায় মামলা হয়েছে। জালাল আহমেদের বাড়ি কর্ণফুলী থানার ইছানগরে।