চট্টগ্রামে রড উৎপাদন কারখানায় আগুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় একটি রড তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিএসআরএমে এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কারখানার লোহা গলানোর চুল্লি উত্তপ্ত হয়ে ছিদ্র হয়ে যায়। এ সময় গলিত লোহা নিচের দিকে পড়ে যায়। এ থেকে নিচের কাঁচামালে আগুন লেগে যায়।