চট্টগ্রামে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. মনজু মিয়া (৩০) নামের একজন রাজমিস্ত্রি খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মনজু চন্দ্রনগর ইউনিট যুবলীগের সহসভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।