চট্টগ্রামের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মো. ইউছুফ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।ইউছুফ বাংলাবাজারসংলগ্ন কলোনিতে থাকে। শিশুটিও তার মা-বাবার সঙ্গে একই কলোনিতে বসবাস করে। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হয়েছে। বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) ছালেহ আহমদ জানান, প্রতিবেশী ইউছুফ গতকাল দুপুর একটার দিকে শিশুটিকে ফুঁসলিয়ে কলোনির পাশে পাহাড়ের ওপর তোলেন।