সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
সাইফুল ইসলাম চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেটের মেয়র গলিতে থাকতেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ১৬ জুন প্রতিবেশী একটি শিশুকে ফুসলিয়ে পাশের পাহাড়ে নিয়ে ধর্ষণ করে সাইফুল। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। ২০১১ সালের ১৩ মার্চ অভিযোগ গঠন করেন আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার জানান, আসামি সাইফুল ইসলাম কারাগারে আছে।