চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুল আহম্মেদ পাটকলের শ্রমিক সাহাবউদ্দিনকে হত্যার দায়ে একজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান গত বৃহস্পতিবার এ মামলার রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামি মোহাম্মদ জামশেদ এ সময় উপস্থিতি ছিলেন।দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে বলেন, একটি মুঠোফোন সেটের জন্য সাহাবউদ্দিনকে তাঁর বন্ধুরা ২০০৮ সালের ৭ এপ্রিলে হত্যা করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত শেষে জামশেদ, ফারুক ও মিন্টুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।