চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃদ্ধকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মমিনউল্লাহ এ রায় দেন।দণ্ডিত যুবকের নাম মো. আলম ওরফে আলমগীর। রায়ে আদালত আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আলম বর্তমানে পলাতক।