চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে আজ শনিবার সকাল ছয়টার দিকে ৪০০টি গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে চকবাজার থানা পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন ও আবুল হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ারুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পলিব্যাগে করে ৪০০টি গুলি নিয়ে যাওয়ার সময় টহল পুলিশ এ দুজনকে আটক করে। তিনি জানান, উদ্ধার হওয়া গুলির মধ্যে ৩০০টি পয়েন্ট টু টু বোরের আর বাকি ১০০টি শটগানের গুলি। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।