কোস্টগার্ডের সদস্যরা গতকাল রোববার আনোয়ারা থানার বাচ্চু মাঝির হাট এলাকা থেকে এক হাজার ৭৭০ বোতল বিদেশি মদ ও ৬৭০ ক্যান বিয়ার আটক করেছে। এসব মদের দাম প্রায় ৪০ লাখ টাকা বলে কোস্টগার্ড জানিয়েছে।এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, পতেঙ্গা এলাকায় টহলরত কোস্টগার্ড সদস্যরা বাচ্চু মাঝির ঘাট এলাকায় অভিযান চালান।