চট্টগ্রাম নগরের লালখান বাজার মতিঝরনা এলাকায় এক ব্যক্তিকে মারধর করে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লোকটির নাম নুরুল আলম চৌধুরী। বাড়ির নির্মাণকাজের জন্য ইট কিনতে যাওয়ার সময় মতিঝরনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা অভিযোগ খতিয়ে দেখছি।’