চট্টগ্রাম নগরের ছোটপুল এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিম ওরফে র্যাব হাকিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, হাকিমের বিরুদ্ধে পুলিশ ও র্যাব পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তিনি সাতটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।