চট্টগ্রাম চেম্বারের শতবর্ষ উৎসব আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। একই সময়ে আনুষ্ঠানিকভাবে আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন করা হবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাংসদ এম এ লতিফ এবং চেম্বারের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সভায় ২০১৩-১৪ অর্থবছরের আয়-ব্যয় ও কার্যবিবরণী অনুমোদন করা হয়। এ ছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ের আয়-ব্যয়ের হিসাবও অনুমোদন করা হয়েছে।