চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আজ বুধবার।
নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের দুটি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে একটি হলো আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অন্যটি সমমনা আইনজীবী সংসদ। এ ছাড়া নির্বাচনে বিএনপি জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।
আইনজীবী সমিতি সূত্র জানায়, সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ চলবে।