চট্টগ্রাম নগরে কাল বৃহস্পতিবার ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগর পুলিশ কমিশনারের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের বৈঠকের পর এ কর্মসূচি স্থগিত করা হয়।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের ঘোষণা দেওয়ার পর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে মালিক-শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে পুলিশ কমিশনার আমাদের ১০ দফা দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এই আশ্বাসের পর বৃহস্পতিবারের ধর্মঘট স্থগিত করা হয়।’