কাল ঢাকায় শুরু হচ্ছে চতুর্থ এশিয়ান পর্যটন মেলা। চলবে ২৯ আগস্ট পর্যন্ত। ভারত, নেপাল, ভুটান, চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও সিঙ্গাপুরের পর্যটন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মেলার নানা বিষয় তুলে ধরা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় এই মেলা হচ্ছে। এবারের মেলা হবে খিলক্ষেত ফ্লাইওভার-সংলগ্ন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। মেলায় আকর্ষণীয় ও দর্শনীয় স্থানসমূহের বিভিন্ন পর্যটনসেবা নিয়ে বিভিন্ন এয়ারলাইনস, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিম পার্ক ও বিনোদনের ১২০টি স্টল থাকবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থীরা প্রবেশ ফি ছাড়াই ঢুকতে পারবে।