চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী হাতিয়াখোলা এলাকায় গত বুধবার রাতে বন্য হাতির আক্রমণে কৃষক আমির আলী (৪৮) নিহত হয়েছেন। আমির আলীর বাড়ি সাতকানিয়া উপজেলার মাইঙ্গ্যাপাড়ায়। তিনি ৯-১০ বছর ধরে চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের শঙ্খচরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।