চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী শহরের কিছু এলাকা এবং বারুদখানা গ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে ওই সব এলাকার প্রায় ২০ হাজার গ্রাহক অন্ধকারে আছেন। দোহাজারী বাজার এলাকায় একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।