ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ট্রলারে দিনদুপুরে আবার নৌডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দোহারের মান্দারতলা ঘাট থেকে চরভদ্রাসনের গোপালপুর ঘাটে আসার পথে পদ্মা নদীতে একটি ট্রলারে এ ডাকাতির ঘটনা ঘটে। গত এক সপ্তাহের মধ্যে একই পথে এ নিয়ে দিনদুপুরে দুই দফা ডাকাতির ঘটনা ঘটল।ট্রলারের মালিক বাবুল মুন্সী জানান, ডাকাতেরা যাত্রীদের মারপিট করে ও কুপিয়ে জখম করে নগদ তিন লাখ টাকা, ৬০টি মুঠোফোন সেট ও প্রায় ছয় ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।ট্রলারের যাত্রী ঢাকার গোলাম মাওলা (২২) বলেন, ডাকাতদের হাতে তিনিসহ চারজন আহত হন। এর মধ্যে আমাকে ও সুজনকে (২৮) ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এ ছাড়া সীমা (৪৫) নামের এক যাত্রীকে লাথি মেরে আহত করে এবং শাম্মি নামের দুই বছরের একটি শিশুর গলা টিপে ধরে।’