পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে একটি পুলিশ তদন্তকেন্দ্র চালু হয়েছে। গতকাল রোববার এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় টেলিকনফারেন্সের মাধ্যমে মন্ত্রী ওই পুলিশ তদন্তকেন্দ্রের উদ্বোধন করেন। টেলিকনফারেন্সে মন্ত্রী বলেন, ‘আপনাদের নিরাপত্তার জন্য চরমোন্তাজ ইউনিয়নে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভৌগোলিক সীমারেখা যা-ই হোক, বাংলাদেশের সব সুযোগ-সুবিধা আপনারা পাবেন।’
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে সামসু উদ্দিন জনসভায় সভাপতিত্ব করেন।