২০০২ থেকে ২০১২ পর্যন্ত দেশে নির্মিত নির্বাচিত চলচ্চিত্র নিয়ে সাত দিনব্যাপী সমকালীন দেশীয় চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে যৌথভাবে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমীর পরিচালক লিয়াকত আলী সুন্দর পরিবেশে এসব চলচ্চিত্র দেখতে দর্শক উপস্থিতি আশা করেন। একাডেমীর চিত্রশালা মিলনায়তনে ৩ জুলাই থেকে প্রতিদিন চারটি করে চলচ্চিত্র দেখানো হবে।