মহান স্বাধীনতা দিবস ২০১৭ উপলক্ষে খুলনার শহীদ হাদিস পার্কে আজ বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম। খুলনা জেলা শিল্পকলা একাডেমি ফিল্ম সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করছে। জেলা শিল্পকলা একাডেমি ফিল্ম সোসাইটির মুখ্য সম্পাদক শরিফুল ইসলাম সেলিম জানান, শুক্রবার একই সময় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।