জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার চলচ্চিত্র সংসদ (নিবন্ধন) আইন, ২০১১ উত্থাপিত হয়েছে। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, দেশের চলচ্চিত্র সংসদগুলোর ব্যবস্থাপনা ও পরিচালনা সহজ করার মাধ্যমে চলচ্চিত্র সংসদগুলোকে গতিশীল এবং চলচ্চিত্র শিল্পের বিকাশে এ আইন প্রণয়ন করা প্রয়োজন।বিলটি উত্থাপনের পর ডেপুটি স্পিকার শওকত আলী সংসদের অধিবেশন আজ বুধবার বিকেল সোয়া চারটা পর্যন্ত মুলতবি করেন।