চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা রহমান। গতকাল মঙ্গলবার সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে। সম্প্রতি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান সাবিনা রহমান। ১৫ দিন আগে তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে গাজীপুরের ওই কলেজে যোগ দেন।
সাবিনার সহকর্মী ও মহিলা কলেজের প্রভাষক মুকসুদুর রহমান জানান, দুর্ঘটনার পর সাবিনা রহমানকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।