চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউপি নির্বাচনী প্রচারণা চালানোর সময় প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার তিনি ও তাঁর সমর্থকেরা বোরো চর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে যান। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনের সমর্থকেরা তাঁদের ধাওয়া ও মারধর করেন। এতে তাঁর ১০ জন কর্মী আহত হন।তবে মোসাদ্দেক হোসেন বলেন, ‘এখানে তেমন কিছু ঘটেনি। কিছু লোকের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে মাত্র।’