এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে চাঁদপুর জেলায় এবার শীর্ষস্থান অর্জন করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টি কুমিল্লা বোর্ডে ১১তম হয়েছে৷ এ ছাড়া জেলার আল-আমিন একাডেিম স্কুল অ্যান্ড কলেজ বোর্ডে ১৩ম ও হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় ১৪তম স্থান অর্জন করেছে।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর পরীক্ষায় অংশ নেয় ২৮৪ জন শিক্ষার্থী৷ তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৬৫।
আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় ৪১৩ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন। পাসের হার শতভাগ।
হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় থেকে অংশ নেয় ২৩৪ জন, জিপিএ পেয়েছে ১১২ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৪।