‘জেগে ওঠো মাটির টানে’ এই স্লোগান নিয়ে আজ মঙ্গলবার থেকে সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গের উদ্যোগে ষষ্ঠ গ্রামীণফোন ইলিশ উৎসব শুরু হচ্ছে।
বেলা দুইটা থেকে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে ছয় দিনব্যাপী চতুরঙ্গ গ্রামীণফোন ইলিশ উৎসবের সূচনা হবে। এ উপলক্ষে বিকেল চারটায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
এ বছর ইলিশ উৎসবে ছয়জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা ও পাঁচজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।