চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্করের সমর্থক এনামুল হকের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে হাঁসুয়া, লাঠিসোটা, বল্লম ও ফার্সা নিয়ে দুই পক্ষ পরস্পরের ওপর হামলা চালায়।