চাঁপাইনবাবগঞ্জে আবারও সংঘর্ষ অগ্নিসংযোগ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে গতকাল রোববারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি দোকান ও পাশের দুটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় গতকাল রামচন্দ্রপুর হাট বসতে পারেনি। এলাকার দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজুল হক ও আবুল কালামের নেতৃত্বে দুটি পক্ষের মধ্যে গত শনিবার সংঘর্ষ হয়। এরই জের ধরে গতকাল সকাল থেকেই তারা পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে।