চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সোনারদিচরের ফুলেরা বেগম (৩৫) ও মেয়ে ববিতা খাতুন (৯) এবং শিবগঞ্জ উপজেলার দহলাবাড়ি সাইদুর রহমান (২৫)। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
আহত হয়েছেন সোনারদিচরের শরীফুন্নেসা (৪০) ও সদর উপজেলার কালিনগরের ছমিরা বেগম (৩৫)। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মা মেয়ের মৃত্যুর বিষয়টি নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির ও সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।