চাকরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রাম জেলা নকলনবিশ অ্যাসোসিয়েশন গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন দেড় শতাধিক নকলনবিশ। এ সময় বক্তৃতা করেন জেলা নকলনবিশ কমিটির সভাপতি নুরন্নবী সরকার, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সহসভাপতি ইউনুছ আলী, যুগ্ম সম্পাদক ইলিয়াস আহমেদ, সুলতান মিয়া ও জিয়াউর রহমান। পরে তাঁরা ওই দাবিতে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।