সাতক্ষীরার ছয়ঘরিয়া নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এর চালকের সহযোগীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। নিহত ব্যক্তির নাম ইমদাদুল হক (২০)। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বেলেডাঙ্গা গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সদর উপজেলার দত্তনগর গ্রামের কামাল হোসেন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে ট্রাক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটি ছেড়ে দেওয়ার সময় ওপরে ওঠার চেষ্টাকালে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইমদাদুলের মৃত্যু হয়।