নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা সিরাজুল হককে মারধরের ঘটনার তিন দিন পরও যুবলীগের ক্যাডার মো. আলমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।প্রধান শিক্ষক সিরাজুল হকের কক্ষে ঢুকে গত সোমবার তাঁকে মারধর করেন আলম। এ ঘটনায় ওই দিন রাতেই মামলা হয়।