নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের স্থগিত হওয়া তিন কেন্দ্রে আজ বৃহস্পতিবার পুনরায় ভোট গ্রহণ করা হবে। কেন্দ্র তিনটি হচ্ছে আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাওর ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আফছরখিল ফোরকানিয়া মাদ্রাসা। সহিংসতা, ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় গত ১১ জুন এই তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।