চাতলা ও চকিয়া বিলকে স্থায়ী অভয়াশ্রম করার দাবি

‘হাকালুকি হাওরপারের লোকজনের দুঃখের শেষ নেই। বছরের ছয় মাস তাদের পানিবন্দী হয়ে কাটাতে হয়। জুড়ী, কণ্ঠিনালা, ফানাই ও সোনাই নদী পলিতে ভরাট হয়ে গেছে। সেগুলো খননের উদ্যোগ নিতে হবে। শুষ্ক মৌসুমে সেচের সুবিধার্থে কণ্ঠিনালা নদীর মুখে একটি স্লুইসগেট স্থাপন করতে হবে। হাকালুকি হাওরের চকিয়া ও চাতলা বিলকে স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করতে হবে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় কৃষক সমিতি আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব দাবি জানান।