ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের এক হাজার চারা বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফল ও বৃক্ষমেলা উপলক্ষে তাদের মধ্যে চারা বিতরণ করা হয়। পরে সেখান থেকে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউএনও নূর-ই-খাজা আলামীন, পৌর মেয়র খলিলুর রহমান ওরফে টিপু মোল্লা, কৃষি কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।