আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার ভূমিহীন নারীদের মধ্যে উন্নত জাতের ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) উপজেলার হরিপুর গ্রামে ভূমিহীন ১০০ নারীর হাতে গাছের চারা তুলে দেয়। সেই সঙ্গে চারা রোপণ ও পরিচর্যার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে ভূমিহীন সংগঠক চম্পা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও বেগম শেহেলী লায়লা।