নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হরিহারা শান্ত ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যালয় চত্বরে কাঁঠাল ও পেয়ারাগাছের ওই চারা বিতরণ করে। বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় বক্তব্য দেন হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম, হরিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক প্রমুখ। নীলফামারী প্রতিনিধি|