‘গ্রিন অ্যান্ড ক্লিন কেরানীগঞ্জ’ প্রকল্পের আওতায় গতকাল বুধবার বুড়িগঙ্গা নদীর পশ্চিম তীরে কেরানীগঞ্জের জিনজিরা ফেরিঘাট থেকে কালীগঞ্জ তেলঘাট এলাকা পর্যন্ত পাঁচ শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ফখরুজ্জামান, কৃষি কর্মকর্তা জামিলুর রহমান, উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা মোশারফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আওয়ামী লীগের নেতা সাহিদুল হক সাহিদ প্রমুখ। ইউএনও এ বি এম ফখরুজ্জামান জানান, সবুজ ও পরিষ্কার-পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় এক লাখ গাছ রোপণ করা হবে।