চার্জ দিতে গিয়ে...

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের হাকিম ভক্তের ছেলে রুবেল ভক্ত (১৫) গত রোববার রাত আটটার দিকে এক প্রতিবেশীর বাড়িতে মুঠোফোনে চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ রহমান জানান, যে বাড়িতে রুবেল মুঠোফোনে চার্জ দিতে গিয়েছিল, ওই মুহূর্তে সেই বাড়িতে কেউ ছিল না। বিষয়টি এ কারণে কিছুটা রহস্যজনক মনে হচ্ছে।