চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা বিক্রির দায়ে চার জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন আবদুল করিম, মো. শাজাহান, মোহাম্মদ আলী ও মো. আল-আমিন। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চার জেলেকে এই দণ্ড দেন। আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী হাকিম মোহাম্মদ মফিজুল ইসলাম। ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা ভঙ্গ করে জাটকা বিক্রির দায়ে চার জেলেকে এ শাস্তি দেওয়া হয়।