রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান চার দিনের সরকারি সফরে গতকাল সোমবার সকালে কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ১৬ ও ১৭ অক্টোবর কুয়েত সিটিতে অনুষ্ঠেয় প্রথম এশীয় সহযোগিতা সংলাপ সম্মেলনে (ফার্স্ট এশিয়া কো-অপারেশন ডায়ালগ সামিট) যোগ দেবেন। সম্মেলনে জিল্লুর রহমান ছাড়াও কুয়েতের আমির, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা ভাষণ দেবেন। রাষ্ট্রপতি কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর পাঠানো বিশেষ উড়োজাহাজযোগে সে দেশে যান। তথ্য বিবরণী।