চার দিন পর সংসদের অধিবেশন আজ আবার বসছে

চার দিন বিরতির পর সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বেলা দুইটায় আবার বসছে। আগামী বৃহস্পতিবার সংসদের এই অধিবেশন শেষ হবে। নবম জাতীয় সংসদের এটি দশম অধিবেশন।গত ১৮ আগস্ট সংসদের সংক্ষিপ্ততম এই অধিবেশন শুরু হয়।