সরকারি কর্মকমিশন (পিএসসি) আজ বুধবার ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই বিসিএসের মাধ্যমে চার হাজারের বেশি পদে লোক নিয়োগ করা হবে।পিএসসি সূত্রে জানা গেছে, সাধারণ ও কারিগরি ক্যাডার মিলিয়ে ৩৩তম বিসিএসে চার হাজারের বেশি পদ থাকবে। এর মধ্যে অন্তত দুই হাজারই হবে চিকিৎসক।