লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ পাথর তোলার সময় ছয়টি ‘বোমা মেশিন’ জব্দ করে পাথরের খাদে ফেলে দেওয়া হয়েছে। এ সময় দুটি মেশিনের রিং পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের জিমঞ্চায় দিয়েছে প্রশাসন। অভিযানের সময় মেশিন মালিকেরা পালিয়ে যান। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মোহামঞ্চদ রহমতুল্লার নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় ধরলা নদীর পাটগ্রাম ইউনিয়নের পেদিরপাড় ও মাশানটারী এলাকায় অভিযান চালিয়ে চালু অবস্থায় ছয়টি মেশিন ও যন্ত্রাংশ আটক করেন। এ সময় চারটি মেশিন নষ্ট করে পাথরের খাদে ফেলে ধ্বংস করা হয়। আবু হায়াত মোহামঞ্চদ রহমতুল্লা বলেন, ‘আমি এসব অবৈধ মেশিন উচ্ছেদে অভিযান চালিয়ে যাব।’