চালক নিহত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা দক্ষিণ বাজারে বাসচাপায় মো. মোস্তফা (৩৮) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় শহিদুল ইসলাম নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কাটাগনিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।