মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার লঙ্গুরপুল এলাকায় গতকাল ভোরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক পিকআপের চালক নিহত হয়েছেন। তাঁর নাম সোহেল মিয়া (২০)। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার রাজশরত গ্রামের জালাল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী কামাল মিয়া (২৫)। তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।