চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মালবাহী একটি পিকআপ ভ্যানের চালক শাহীন মিয়া (২৫) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জের তল্লা এলাকায় গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গাড়িটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল।