গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে একদল ছিনতাইকারী একটি ট্রাকসহ ২৬২ বস্তা চাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ছিনতাইকারীদের আঘাতে ট্রাকের চালক ও তাঁর সহযোগী গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে কালিয়াকৈর বাজারের চাল ব্যবসায়ী নৃপেন্দ্রচন্দ্র পাল থানায় মামলা করেছেন। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।